মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

-কি কর ? 
-তা জেনে তোমার কি দরকার , যতোসব !
-আচ্ছা , তোমাকে কিছু জিজ্ঞেস করলে এমন কর কেন তুমি ?
-আমার কিছু ভাল লাগে না ।
-মন ভাল করার চেস্টা করব ? 
-লাগবে না ।
 . . . . . . . . ।
-মানে কি ?
-শুধু শুধু মন খারাপ করার কোন মানে আছে কি ?
-ওটা আমার ব্যাপার , তুমি বুঝবা না ।
-বুঝিয়ে বললেই হয় ।
- no needed .
-কেন ?
-আমার মন তুমি ভাল করবা কিভাবে ?
- কেন আমি কি মন ভাল করতে পারি না ?
- না ,  . . . . ।
-আচ্ছা , তোমাকে ফোন দিলে এভাবে কথা বল কেন তুমি ?
- ( নিশ্চুপ )
- ঠিক আছে আর কখনো তোমাকে ফোন দিব না , আর কখনো না ।
-অ্যাই ? দাঁড়াও বলছি ।
-কি ?
- আমি কোন সময় বললাম ফোন না দিতে ?
- না , ফোন করলে যেহেতু সবসময়ে অফ মুডে পাই তাই ফোন না দেয়াই ভাল না ?
- আমি কি করব মন খারাপ থাকলে ? আমি একটু অন্য রকম ।
-কি রকম ?
-একটু exceptional !
- বুঝলাম , তুমি example হীন exceptional ! হা হা হা ।
-দেখ , ফাজলামি করবা না । আমার এটাও পছন্দ না ।
-তোমার কি পছন্দ সেটা তো আমার জানা নেই । কি অভাগা আমি !
-যাই হোক , আর কথা বলতে পারছি না ,এখন রাখতে হচ্ছে ।
-ঠিক আছে , রাখছি । . . . . . . . . . . . . . . . . . ও দাঁড়াও ,দাঁড়াও ।ডিনার করেছ তো ?
-না ।
-কেন ?
- কতবার বলব এক কথা ? -হায়রে মন খারাপ !
- এখন না রাখলেই নয় ।
- ওকে ।have a nice sleep and . . . . . . . . . . . . . . . যা ! কথা শেষ না হতেই কেটে দিল ! আজব তো ।



*উপরের গল্পটা আরও ভালভাবে শেষ করা যেত । কিন্তু উপসংহার টুকু যে আমার জানা নেই ! তাই আর শেষ করতে পারলাম না । শুধু শুধু একগাদা লোককে বিভ্রান্তিতে ফেলাটা কি ঠিক হবে ?
________  আনমনা নিশাচর  ________

ওগো নিশীথিনী ,
তুমি আবার ফিরে এসেছ নতুন অস্তিত্বের সন্ধানে !
এক পুরনো সম্পর্কের মায়াজাল ভেদ করে ।

ওগো অভিমানী ,
তুমি আবার ছিনিয়ে নিয়েছ আমার নিশি কালটুকু !
এবার আমি চাইলেও তোমাকে না ভেবে থাকতে পারব না ।

ওগো সুহাসিনী ,
তোমার সেই বর্ষাস্নাত হাসিটুকু আবার কেন মনে আসছে ?
আমি জানি না ।
সেই হাসি যে আমার হৃদয়ে চৈত্রের দাবদাহ সৃষ্টি করেছিল !
আর ওভাবে হেসো না তুমি ।
. . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
" এই যে এখানে আমি ! শুনতে পাচ্ছ ? "
" কে , কে ? কে ডাকছে অমন করে ! "
" আমি , এত সহজেই আমাকে ভুলে গেলে তুমি ? "
" কে , কে , তুমি ? "
" আমাকে চিনতে পারলে না তো ! যাও , তোমার সাথে আড়ি । "
. . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
তারপর একটি ছুটে যাওয়ার শব্দ !
আমি তখনও বুঝতে পারি নি যে তুমি এসেছিলে আমার কাছে ,
এক " নিশাচর নিশীথিনী " হয়ে !
তবুও কি ভেবে আমি অনুসরণ করছি তোমাকে !
হাঁটতে হাঁটতে আমরা এক খাদের কিনারায় চলে এসেছি !
ওপারে দেখা যাচ্ছে এক অপরূপ স্বর্গ উদ্যান !
তুমি চোখের পলকে আমাকে ফেলে একাই চলে যাচ্ছ !
আমিও আসতে চাইলাম ,
কিন্তু কোথাও যে লুকিয়ে আছে একটি " নিষ্ঠুর নিষেধাজ্ঞা " !
. . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
আমি খাদের এপাশটায় পড়ে রইলাম ,
নিজেকে অসহায় , পরাজিত , নির্লজ্জ মনে হচ্ছে !
আমার কি কিছুই করার নেই ?
আমি এগিয়ে গেলাম . . . . . . . . . .
নিজেকে উড়িয়ে নিয়ে যেতে খুব ইচ্ছে করছে !
কিন্তু পারলাম না . . . . . . . .
এ কি ! আমি যে পড়ে যাচ্ছি খাদের ঠিক মাঝখানটায় !
. . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
ঘুমটা ভাঙল খুব সকালে !
আমি বিছানায় নই , খাটের নিচে !
বলা যায় , খাট থেকে " নিরাপদ দূরত্বে " !
. . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
" আজ আবার ডাক্তারের কাছে যেতে হবে , ওর পাগলামিটা আবার বেড়েছে " - মা দীর্ঘশ্বাস ফেললেন ।

শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

_________  " অচিন , তুমি , অচেনাতে "  ________
আজ আমি আবারও তোমায় নিয়ে লিখতে বসেছি !
যদিও তোমায় নিয়ে লিখাটা ঠিক হচ্ছে না ।
তোমায় ভাবতে গেলেও যে সম্পর্কের অনুসিদ্ধান্তের জটিল ধারাগুলো ভঙ্গ হবে !
তবুও তোমায় নিয়ে লিখতে বসেছি ।
মনে পড়ে তোমার ?
দিনটি ছিল এপ্রিলের কোন একটি উজ্জ্বল সকাল ,
তোমার নীল ফ্রেমের চশমায় আটকা পড়েছিল " মায়াবতী " চোখ দুটি !
তারপরও তুমি রহস্যময়ী !
ঠিকই বন্দী করলে আমায় ,
তোমার " অলিখিত প্রণয় " - এর আবরণে ! !
প্রথম দিন কিন্তু কথা হয়নি আমাদের ।
তোমার সেই নিশ্চুপ চাহনি আমাকে এখনও দোলা দেয় !
তুমি যে বড়ই " নির্লিপ্ত " !
সেটা তখনও যে আমি বুঝতে পারিনি ।
তবুও সেই নির্লিপ্ততায় আমি যে খুঁজে পেয়েছি এক " অস্থির চাঞ্চল্য " !
তুমি তাই নিশ্চুপ অভিমানী !
অভিমান করা তোমার একটি " শখ " হয়ত !
তাই তো তুমি আমাকে তোমায় বুঝতে দিলে না ।
আমি তাই সারা জীবনই তোমার কাছে " অদৃশ্য " হয়ে থাকব !
বা হয়ত কোন " অশুভ ছায়া " হয়ে !
আগে যে আমিও তোমার ছিলাম ,
এখন সেই অধিকারও যে আমি হারিয়ে ফেলেছি !
তাই কোন চিন্তা কর না তুমি ,
আমি আর তোমার চলার পথে " বাধা " হয়ে থাকব না !
আর কেউ কখনও বিরক্ত করবে না তোমায় !
আমার অবচেতন মনও এবার তোমায় নিয়ে করা চিন্তার পায়রাগুলোকে মুক্তি দেবে !
এবার খুশি হলে তো ?
ভাল থেক তুমি ।
c শাহ শিশির .০৯

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

চিরদিনই তুমি স্পর্শের আড়ালে

"আমি তাকিয়ে আছি তোমার খোলা চুলের দিকে ,
  মাতাল হাওয়া বইছে উত্তর থেকে।
 আমি এগিয়ে গেলাম তোমার পানে,
 তোমার কোনো ভ্রুক্ষেপ নেই।
 তোমার সমস্ত আকর্ষণ যেন ওই পাগলা হাওয়া কেড়ে নিয়েছে।
 আমি আরেকটু এগিয়ে গেলাম।
যথারীতি তুমি সমস্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছ নীল দিগন্তে।
একটু একটু করে আমি তোমার বেশ কাছাকাছি চলে এসেছি।
 আমার তৃষ্ণার্ত হাতদুটি ছুঁয়ে দিতে চাইল তোমার এলোমেলো চুল।

 ওহো, . . . . . . . . . . . . . . . . . . .
              . . . . . . . . . . . . . . . . . . .
                            . . . . . . . . . . . . . . . . . . .
 আমার অতৃপ্ত হাতদুটি আর তোমার চুলের নাগাল পেল না।
 কী "দুর্ভাগ্য" তাদের !!
 ততক্ষণে তুমি বুঝে গিয়েছ আমার কামনার কথা।
 তুমি এক ধাক্কা দিয়ে আমায় দূরে সরিয়ে দিলে।
 আমাকে একা ফেলে পালিয়ে যেতে চাইছ তুমি।
 থাক,কি দরকার তোমার পালিয়ে বেড়াবার!

 দোষটাতো আমারই, তাই না ?
 আমি নিজেই চলে যাচ্ছি ; একটি ভগ্ন,তৃষ্ণার্ত,পরাজিত হৃদয় নিয়ে।
  . . . . . . . . . . . . . . . . . . .
                          . . . . . . . . . . . . . . . . . . .
                                           . . . . . . . . . . . . . . . . . . .
                                                                    . . . . . . . . . . . . . . . . . . .
                                                                                                    . . . . . . . . . . . . . . . . . . .

উফ, ঘুমটা ভেঙ্গে গেল ।
ও, . . . . . এতক্ষণ স্বপ্ন দেখছিলাম বুঝি ! !

হুম,স্বপ্নই তো দেখছিলাম।

আজকাল আমার সাথে এটা নিয়মিতই হচ্ছে।

যদিও আমি তোমাকে নিয়ে এখন আর ভাবি না,
তবুও কেন যেন আমার অবচেতন মন বার বার ছুটে যেতে চায় তোমার কাছে।
পূরণ করতে চায় তার অতৃপ্ত বাসনা।
 কিন্তু আমি ভালোভাবেই জানি যে, তুমি কখনোই আমার ছিলে না।
 কখনো আমার হবেও না,

কারণ, চিরদিনই তুমি যে আমার  _ " স্পর্শের আড়ালে  "
c শাহ শিশির ০.০৯